অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গতকাল শুক্রবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর সড়কের বাগেরহাটের কচুয়া উপজেলার বকুলতলা এলাকায় নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন পিরোজপুরের ভান্ডারিয়া, স্বরূপকাঠি ও কাউখালী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, পিরোজপুরের চিহ্নিত দালাল কামাল তালুকদার জেলার বিভিন্ন উপজেলার কয়েকজন নারী ও পুরুষকে নিয়ে কচুয়ার বকুলতলা এলাকায় এনেছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে তাঁদের আটক করে।