শিশুসহ আহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গতকাল মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছয়টি গুলি চালিয়েছে। এতে শিশুসহ চার বাংলাদেশি ও দুই ভারতীয় আহত হয়েছে। এসব ব্যক্তি গরু চোরাকারবারি বলে জানা গেছে। ৪৫ বিজিবির অধীন গোরুকমণ্ডপ ক্যাম্পের নায়েক সুবেদার হুজুর আলী বিএসএফের গুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।