শিশুসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত ও তিনজন আহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার কোমরপুর সেতুর পূর্বপাশে ট্রাকের ধাক্কায় একটি নসিমন উল্টে গিয়ে আজাদ হোসেন (২২) নামে নসিমনের এক যাত্রী নিহত হন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকের ওই দুর্ঘটনায় যাত্রী ফজলু মিয়া (২৫) আহত হন। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত আরও তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে সড়কের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের সুফি গোট্টা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানের চালক মির্জা মাহমুদ বেগ (৪০) ও শ্রমিক মো. রিদুয়ান (৩০)। লোহাগড়া (নড়াইল): বাড়ির সামনের রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছে লোহাগড়া পৌরসভার গোফাডাঙ্গা গ্রামের বুদ্ধদেব পালের ছেলে দেবাশীষ পাল (৪)। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।