শিশুসহ তিন জেলায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর, নড়াইল ও হবিগঞ্জের মাধবপুরে গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী এলাকায় কৃষি কলেজের সামনে গতকাল শুক্রবার ট্রাকের চাপায় এক কৃষক নিহত হন। নিহত কৃষকের নাম রহিম মণ্ডল (৫৫)। তাঁর বাড়ি সদর উপজেলার পূর্ব গঙ্গাবর্দী এলাকায়। একই সড়কের ভাঙ্গা পৌর এলাকার খাড়াকান্দি এলাকায় বৃহস্পতিবার পিকআপের চাপায় নাইম (১০) নামের এক শিশু নিহত হয়। নড়াইল: নড়াইল-যশোর সড়কের সীতারামপুরে বৃহস্পতিবার একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী ব্যুরো বাংলাদেশের নড়াইলের এরিয়া ব্যবস্থাপক মো. ছলেমান মিয়া (২৭) নিহত হন। মাধবপুর (হবিগঞ্জ): ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আন্দিউড়া গ্রামে বুধবার একটি প্রাইভেট কারের চাপায় রহমত আলী (৪৫) নামে একজন নিহত হন।