শিশুসহ দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে গতকাল সোমবার ট্রাকের চাপায় একজন নিহত হয়েছেন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গত রোববার সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়।যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে অসীম (৩২) গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে খাজুরা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে যশোর কেন্দ্রীয় কারাগার-সংলগ্ন জেল সড়কে পৌঁছালে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অসীম মারা যান। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালক শ্যামলকে (৪৮) আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেছে।যশোর কোতোয়ালি থানার ওসি গোলাম রহমান জানান, ট্রাক ও ট্রাকচালক পুলিশের হেফাজতে আছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে নেওয়া হবে। তারা মামলা না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।দর্শনা-মুজিবনগর মহাসড়কের দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারের কাছে গত রোববার সন্ধ্যায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আলমসাধুর নিচে চাপা পড়ে এর চালক উপজেলার নতুন গাঁ গ্রামের আনারুল ইসলাম (৩৫) মারা যান।এর আগে বেলা ১১টায় জুড়ানপুর গ্রামে রাস্তা পারাপারের সময় একটি করিমনের ধাক্কায় ওই গ্রামের কৃষক হাবিবুর রহমানের ছেলে হূদয় (৪) মারা যায়।