শিশুসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন স্থানে গত দুদিনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ছয়জন নিহত হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:লোহাগড়া (নড়াইল): লোহাগড়া-মহাজন সড়কের কাটাদুরা তিন রাস্তার মোড়ে গতকাল নসিমনের চাপায় পঞ্জি রানী ঘোষ (৩৫) নিহত হয়েছেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): উপজেলার গালাহার এলাকায় গতকাল ট্রাকের চাপায় গালাহার গ্রামের তারা মিয়ার ছেলে হাবিবুল্লাহ (৭) নিহত হয়।কিশোরগঞ্জ: পাকুন্দিয়া উপজেলার ভূঁইয়া বাজার এলাকায় গতকাল একটি টেম্পোর ধাক্কায় সাইকেল-আরোহী মাইনউদ্দিন খাঁ (৭০) নিহত হন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): নলকা-বনপাড়া মহাসড়কের উপজেলার নাঈমুড়ি গ্রামের পাশে ট্রাকের চাপায় নাহারুল ইসলাম (৫২) নামের এক বাসযাত্রী নিহত হন। তাঁর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিনগাতুয়া গ্রামে।গলাচিপা (পটুয়াখালী): উপজেলার চারুসিপাই বাজারের দক্ষিণ পাশে বুধবার শ্যালো ইঞ্জিনচালিত টমটম উল্টে খারিজ্জমা কলেজের ছাত্র মো. মিজানুর রহমান (১৮) নিহত হন। গোপালগঞ্জ: মুকসুদপুরের কদমপুর এলাকায় বুধবার নসিমন উল্টে চালক দুখু মিয়া (২০) নিহত হন।