শিশুসাহিত্যিক আখতার হুসেনকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুসাহিত্যে ২০১১ সালের বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত নাটোরের লালপুরের সন্তান আখতার হুসেনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘আমরা লালপুরবাসী’ নামের একটি সংগঠন গত শনিবার স্থানীয় একটি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে।মো. মুক্তার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক, সহকারী কমিশনার (ভূমি) আবদুস সালাম, আলতাফ হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, রাজনীতিবিদ ও সাংবাদিক।অনুষ্ঠানে শিশুসাহিত্যিক আখতার হুসেনকে সাফল্যের স্বীকৃতিস্বরূপ মাজার শরিফ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজ, মঞ্জিলপুকুর কৃষি কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়, গোপালপুর পৌর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মোহরকয়া ডিগ্রি কলেজ ও গৌরীপুর উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে সঞ্চারক উপহার দেওয়া হয়। লালপুর প্রেসক্লাব, লালপুর পাবলিক লাইব্রেরি, প্রথম আলো বন্ধুসভা, হূদয়ে বাংলাদেশ, সৃষ্টি সাহিত্য-সংস্কৃতি সংসদ, তিলকপুর সংবর্ধনা কমিটি ও ছায়া সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তাঁকে উপহার দেয়।আখতার হুসেন বলেন, ‘এই সংবর্ধনাসভা থেকে নবীন সাহিত্যিকেরা সাহিত্যচর্চায় নতুন করে অনুপ্রেরণা পাবে। তাতেই আমাকে সংবর্ধনা দেওয়া সার্থক হবে। গ্রাম থেকে আমার সাহিত্যচর্চা শুরু হয়েছে। অনেক দিন পর হলেও আমি আমার লেখার স্বীকৃতি পেয়েছি। তাই তোমরা যারা গ্রামে বসে সাহিত্যের চর্চা করছ, তারা হতাশ হবে না—সফলতা আসবেই।’তিনি লালপুর পাবলিক লাইব্রেরিকে তাঁর লেখা ও সম্পাদিত বই উপহার দেন। অনুষ্ঠানে বক্তৃতা দেন আবুল কালাম আজাদ, হজরত আলী, রফিকুল ইসলাম, নূরুল ইসলাম, মাহফুজ আলম, গোলাম কামরান প্রমুখ।অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ইভা ও অপ্সরি। আখতার হুসেনকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন সরোয়ার জাহান।