শিশুসাহিত্যিক আখতার হুসেনের 'এক ঘড়া ছড়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের নতুন বই ‘এক ঘড়া ছড়া’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছাড়াকারসহ অতিথিরা। ছবি: প্রথম আলো
শিশুদের নতুন বই ‘এক ঘড়া ছড়া’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছাড়াকারসহ অতিথিরা। ছবি: প্রথম আলো

শিশুসাহিত্যিক আখতার হুসেনের ছড়ার বই ‘এক ঘড়া ছড়া’র মোড়ক উন্মোচন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে প্রথমা কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন লেখক মোরশেদ শফিউল হাসান। বইটি প্রকাশ করেছেন প্রথমা প্রকাশন। 
মোড়ক উন্মোচন শেষে শিশুসাহিত্যক আখতার হুসেন বইটি থেকে দুটি ছড়া আবৃত্তি করে শোনান।
এরপর বাংলা একাডেমি থেকে শিশু সা​হিত্য পুরস্কার পাওয়া এই ছড়াকার বলেন, বইটি তাঁর জীবনের একটি সেরা বই। ছোটরা এ বইটি গ্রহণ করতে পারলে নিজেকে তিনি সার্থক মনে করবেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমেদ রাশেদ। বইটি পাওয়া যাবে একুশের গ্রন্থমেলার প্রথমা প্রকাশন স্টলে।