শিশুস্বর্গে খুদে শিল্পীদের উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবার হাত ধরে কাকডাকা ভোর থেকে নড়াইলের শিশুস্বর্গ চত্বরে জড়ো হতে শুরু করে শিশুরা। কারও হাতে বোর্ড ও রং-তুলি, কারোর হাতে খবরের কাগজ ও রং-পেনসিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের সংখ্যা কয়েক শতে গিয়ে ঠেকে।
গতকাল শুক্রবার বিভিন্ন অঞ্চল থেকে তারা আসে এস এম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে। প্রতিযোগিতার আয়োজন করে শিশুদের জন্য শিল্পীর নিজ হাতে গড়া শিশুস্বর্গ।
জেলা সাংস্কৃতিক কর্মকর্তা সাইফুল হাসান প্রতিযোগিতার উদ্বোধনসহ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।