প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাটে ‘শিশু স্বাস্থ্য এখনই’ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। এক সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এডিপি। এডিপি প্রোগ্রাম অফিসার তন্ময় সাংমা জানান, এডিপির সহযোগিতায় ধামইরহাট এলাকার সর্বস্তরের জনগোষ্ঠী নিয়ে ‘শিশুস্বাস্থ্য এখনই’ শিরোনামে ভিন্নধর্মী প্রচারাভিযানের আয়োজন করা হয়।