প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বাড়ির পানির ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রফিক মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহত নয়ন বাবু (৮) সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বাওসাবাড়ি গ্রামের মো. আব্বাস আলীর ছেলে। আব্বাস আলী ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। এলাকাবাসী ও আব্বাস আলীর সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নয়ন বাবু বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। একপর্যায়ে গতকাল সকালে নয়নের মা বাড়ির পানির ট্যাংকের ভেতরে সন্তানের ভাসমান লাশ দেখতে পান।
গাজীপুর প্রতিনিধি