শিশুহত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজন ও রাকিব হত্যাসহ সব ধরনের শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন হয়েছে। উপজেলা মহিলা পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পাংশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে মহিলা পরিষদের সভানেত্রী সাহিদা রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক দিল রওশন আরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদ, মুক্তিযোদ্ধা খান আবদুল হাই, শিক্ষক সুশীল কুমার ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মো. মোক্তার হোসেন। রাজবাড়ী প্রতিনিধি|