শিহাবকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই বছরের শিশু শিহাব ব্লাড ক্যানসারে আক্রান্ত। সে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকে ক্যানসার ইউনিটে চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, দেশের বাইরে শিহাবের উন্নত চিকিৎসার প্রয়োজন, অন্যথায় তাকে বাঁচানো সম্ভব নয়। এ জন্য প্রায় ১২ লাখ টাকা প্রয়োজন। এ টাকা শিহাবের দরিদ্র বাবা মো. সুলতান সরদারের পক্ষে কোনভাবেই জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের হূদয়বান মানুষের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি., সঞ্চয়ী হিসাব নম্বর-০১৬১১২০২৯০৮৬, নিউ এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা।