শিয়াল ধরার ফাঁদে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে পড়ে আমিনা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক শিশু আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমিনা চর ফরিদপুর পূর্বপাড়া গ্রামের আল-আমিনের মেয়ে। এ ঘটনায় বুদ্দিন নামের পাঁচ বছর বয়সী আরেক শিশু আহত হয়েছে। বুদ্দিন একই গ্রামের আবুল মজিদের ছেলে।

নলকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রামে আবদুস সাত্তার নামের এক ব্যক্তি তাঁর মুরগির খামারে শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। গতকাল বিকেলে শিশু আমিনা ও বুদ্দিন ওই খামারের পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা ওই ফাঁদের কাছে গেলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই শিশু আমিনা মারা যায়। গুরুতর আহত অবস্থায় বুদ্দিনকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।