শিয়াল মারার ফাঁদে জড়িয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা শাহীনূর ইসলাম ঢাকায় রিকশা চালান। মা দুলালী বেগম বাবার বাড়িতে দুই সন্তান নিয়ে থাকেন। তাঁদের পরিবারে দুমুঠো খাবারও ঠিকমতো জোটে না। গত শুক্রবার সকালে ছেলে সাকিব রহমান (৮) কিছু না খেয়েই বাড়ি থেকে বের হয়। গ্রামের পাশের মাঠে খেতে ঢুকে শসা নিয়ে বের হওয়ার পথে শিয়াল মারার ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের রামকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, গ্রামের আবু সালেক ৩০ শতক জমিতে শসার আবাদ করেছেন। শিয়ালের উপদ্রব ঠেকাতে খেতের চারদিকে খোলা তারে অবৈধ বিদ্যুৎ-সংযোগ দিয়ে শিয়াল মারার ফাঁদ তৈরি করেছিলেন। সাকিবের নানা ভ্যানচালক মজিবর রহমান জানান, ঠিকমতো খাবার পেত না। শুক্রবার সকালেও কিছু খায়নি। খেত থেকে শসা আনতে গিয়ে সে মারা গেছে।