শিয়াল মারার ‘ফাঁদে’ খামারের মালিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিয়ালের হাত থেকে মুরগি বাঁচানোর জন্য খামারের চারপাশের বেড়ায় বৈদ্যুতিক তার প্যাঁচানো হয়েছিল। রাতে মুরগি দেখতে গিয়ে অসাবধানবশত ওই তারে জড়িয়েই খামারের মালিক সম্রাট (২০) মারা গেছেন। সোমবার দিবাগত রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত সম্রাট ওই গ্রামের মোতাহার হোসেনের ছেলে।গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে সম্রাটের লেয়ার মুরগির দুটি খামার আছে। শিয়াল প্রায় রাতেই তাঁর খামারে হামলা চালিয়ে মুরগি নিয়ে যেত। এ কারণে শিয়ালের আক্রমণ থেকে মুরগিগুলোকে রক্ষা করার জন্য তিনি রাতে খামারের চারপাশ লোহার তার দিয়ে ঘিরে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখতেন। সোমবার রাতেও সম্রাট তারে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। গভীর রাতে তিনি খামারে মুরগি দেখতে যান। এ সময় ভুলে তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। তাঁর লাশ গতকাল মঙ্গলবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।