শিয়ালের উপদ্রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। এতে আমচাষিরা বিপাকে পড়েছেন। উপজেলার দামগাড়া গ্রামের ফাহাদ উল্লাহ (৩০) বলেন, ‘আমার চাচার প্রায় ৫০০ আমগাছের বাগানে প্রতি রাতে শিয়াল হানা দিচ্ছে। এরপর পাকা আম নষ্ট করে চলে যাচ্ছে।’ তিনি বলেন, এমনিতেই এ বছর আমের দাম তুলনামূলক কম। তার ওপর আবার দেখা দিয়েছে শিয়ালের উপদ্রব। কোনো প্রতিকার না পেয়ে রাতভর বাঁশি বাজিয়ে শিয়াল তাড়ানোর জন্য পাহারার ব্যবস্থা করেছেন এলাকার লোকজন। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি|