শিয়ালের কামড়ে আহত অর্ধশত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার পাঁচটি এবং দুপচাঁচিয়া ও নন্দীগ্রাম উপজেলার কয়েকটি গ্রামে শিয়ালের কামড়ে গত দুই দিনে প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছে। গতকাল রোববার সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার ভোর থেকে প্রথমে বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দুগ্রাম বাজারের ইফু মণ্ডল, চেঁচুয়া গ্রামের বাবু সরদার ও সোলেমান, সিংড়াপাড়া গ্রামের ছালাম, কারিমাপাড়ার আফজাল ও রেজাউল, কর্মকারপাড়ার রঞ্জিত ও দপ্তরিপাড়ার ফিরোজা বেগম, পাশের দুপচাঁচিয়া উপজেলার কাইল গ্রামের শহীদুল, রইচ প্রাং ও আতানা, পোড়াঘাটা গ্রামের হাসান আহমেদ, পরানপুর গ্রামের রিয়াজ উদ্দিন ও মামুন, বড় তেঁতুলিয়া গ্রামের মান্নান এবং গতকাল সকালে নন্দীগ্রাম উপজেলার পারশন গ্রামের জয়নব বেগম ও আবদুল হান্নান এবং আন্দাশুরা গ্রামের রুবেল শিয়ালের কামড়ে আহত হয়েছে। আহত লোকজনকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তালোড়ার করিম ডায়াগোনিস্টিক ক্লিনিকে ভর্তি করা হয়।