শিয়ালের কামড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোলাপগঞ্জে শিয়ালের কামড়ে আহত সৌরভ আহমদ (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সম্প্রতি বাড়িতে ফেরা ওই শিশু গত বৃহস্পতিবার রাতে মারা যায়। গোলাপগঞ্জ পৌর শহরের নরুপাড়ার বাসিন্দা সৌরভের বাবা রিয়াজ উদ্দিন জানান, গত ১৫ আগস্ট শিয়ালের কামড়ে সৌরভসহ এলাকার ১২ জন আহত হন। সিলেটে চিকিৎসা শেষে তিনি ছেলেকে নিয়ে এক সপ্তাহ আগে বাড়ি ফেরেন। এর মধ্যে সৌরভ জ্বরে ভুগছিল। চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন।