শিয়ালের জন্য পাতা ফাঁদে মানুষের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে পোলট্রি ফার্মের চারপাশে শিয়ালের জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরিফুর রহমান (২৫)। তিনি নয়াপাড়া গ্রামের সুফিয়ানের ছেলে। আরিফুরের স্বজনেরা জানান, আবদুল্লাহ পোলট্রি ফার্মের শেডের চারপাশে শিয়ালের প্রবেশ ঠেকাতে ধাতব তারে বিদ্যুৎ-সংযোগ দিয়ে রাখা হয়। ওই তারে জড়িয়ে আরিফুর রহমান গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা