প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিয়ালের হাত থেকে খামারের হাঁস-মুরগি রক্ষার জন্য তৈরি করা ফাঁদে পড়ে প্রাণ হারিয়েছে শিশু হাসান আলী (৭)৷ গতকাল শনিবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিব গ্রামে এ ঘটনা ঘটে৷ হাসান আলী ওই গ্রামের কৌশিক মিয়ার ছেলে৷ এলাকাবাসী জানান, গ্রামের মতিউর রহমান খামারের হাঁস-মুরগি শিয়ালের হাত থেকে বাঁচাতে কাঁটাতারের বেড়ায় বিদ্যুতের সংযোগ দেন৷ সকালে হাসান ওই খামারের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়৷