শিয়ালের মাংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিয়ালের মাংস বিক্রির অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের সুমন মিয়া (২৬) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ আনিসুজ্জামান খান গতকাল বুধবার দুপুরে ওই রায় দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের প্রয়াত শহীদুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৬) মঙ্গলবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলা পরিষদের ফলপট্টি এলাকায় শিয়ালের মাংস বিক্রি করছিলেন। খবর পেয়ে পুলিশ সুমন মিয়াকে আটক করে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।