শিয়ালের মাংস বেচায় চারজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর বাজারে গরুর নাম করে শিয়ালের মাংস বিক্রির দায়ে গতকাল রোববার চারজনকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। বিচারক রায় প্রদান করে একজনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠান। বাকি তিনজন পলাতক রয়েছেন। জানা যায়, উপজেলার নাইঘর গ্রামের ফারুক মিয়া (২০) ব্রাহ্মণপাড়া সদর বাজারে গরুর মাংসের নাম করে শিয়ালের মাংস বিক্রি করতেন। খবর পেয়ে শনিবার বিকেলে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ইকতার মিয়া শিয়ালের মাংসসহ তাঁকে আটক করেন। এ সময় তাঁর তিন সহযোগী পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাঁদের চারজনকে ওই দণ্ড দেন।