শীত বেশি তাই ছুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীব্র শীতের কারণে পার্বতীপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো পার্বতীপুর ডিগ্রি কলেজ ও খোলাহাটি ডিগ্রি কলেজ।পার্বতীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন সরকার জানান, তীব্র শীতে ছাত্রছাত্রীর উপস্থিতি কমে যাওয়ায় কাল থেকে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। খোলাহটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক জানান, কনকনে শীতের কারণে ছাত্রছাত্রীরা কলেজে না আসায় তাঁর সংরক্ষিত ক্ষমতা বলে দুই দিনের জন্য কলেজ ছুটি ঘোষণা করেছেন।