শীতকালীন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার থেকে ময়মনসিংহে শুরু হচ্ছে স্কুল ও মাদ্রাসাভিত্তিক ৪৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বেলা ১১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের মহাপরিচালক ফাহিমা খাতুন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় ১১টি ইভেন্টে বকুল অঞ্চল (চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা), গোলাপ অঞ্চল (খুলনা ও বরিশাল), পদ্ম অঞ্চল (ঢাকা ও ময়মনসিংহ) ও চাঁপা অঞ্চলের (রাজশাহী ও রংপুর) ৬৭২ জন প্রতিযোগী অংশ নেবে। প্রতিযোগিতার অয়োজক বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি।