শীতকালীন ভলিবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ‘বকুল অঞ্চল সিলেট’ আয়োজিত ৪৬তম জাতীয় শীতকালীন ভলিবল প্রতিযোগিতা গতকাল শেষ হয়েছে। গতকাল বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। স্থানীয় রসময় মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ক্রীড়াশিক্ষক আবদুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মির্জাজাঙ্গাল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন আহমদ বক্তব্য দেন। প্রতিযোগিতায় ছাত্রীদের মধ্যে চট্টগ্রাম উপ-অঞ্চলকে হারিয়ে সিলেট উপ-অঞ্চল এবং ছাত্রদের মধ্যে চট্টগ্রাম উপ-অঞ্চলকে হারিয়ে কুমিল্লা উপ-অঞ্চল বিজয়ী হয়।