শীতজনিত রোগে চার শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতজনিত রোগে গত চার দিনে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চারটি শিশু মারা গেছে। মারা যাওয়া শিশুরা হলো: দুই বছরের সিয়াম, তিন দিনের মেয়ে বেবি, পাঁচ মাসের বাপ্পি ও এক দিন বয়সী এক নবজাতক।সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ শাহজাহান নেওয়াজ বলেন, শিশুদের যাতে ঠান্ডা না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে। শিশুদের কোনো ধরনের অসুস্থতা ধরা পড়লেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন হাসপাতালে ৯৭টি শিশু ভর্তি রয়েছে। ওদের মধ্যে অধিকাংশই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত।গতকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা গরম কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছেন। এতে সবচেয়ে দুর্ভোগে পড়েছে স্বল্প আয়ের মানুষ। শীতবস্ত্রের অভাবে তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।জেলা ত্রাণ কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, মন্ত্রণালয়ে ৩০ হাজার কম্বলের চাহিদা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া গেছে মাত্র তিন হাজার কম্বল।জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান বলেন, জেলার সব দুস্থ মানুষকে সরকারের পক্ষ থেকে একা শীতবস্ত্র বিতরণ করা সম্ভব নয়। এ জন্য বেসরকারি প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো দরকার।