শীতজনিত রোগে তিন জেলায় পাঁচজনের মৃত্যু
শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার গোপালগঞ্জে একজন, রংপুরের পীরগাছায় দুজন ও ময়মনসিংহের ত্রিশালে দুজনের মৃত্যু হয়েছে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হারাধন বল (৪০) নামের এক ব্যক্তি গতকাল মারা গেছেন। বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে তাঁর মৃত্যু হয়।পীরগাছা: উপজেলার কৈকুড়ী ইউনিয়নের আবদুর রউফ (৮০) ও মোজাহার আলী (৬৫) নামের দুই ব্যক্তি গতকাল শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আজমির আহমেদ জানান, গত কয়েক দিনের তীব্র শীতের কারণে শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গতকাল ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।ত্রিশাল: শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল ত্রিশাল পৌর এলাকার ভাটিপাড়া গ্রামের এক শিশু ও আয়তুননিসা (৭৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই গ্রামের সুজন মিয়ার সদ্যজাত শিশুপুত্রের মৃত্যু হয়। একই দিন ওই গ্রামের আয়তুননিসা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান।