শীতবস্ত্র ও কম্বল দান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুর এলাকার রাজিয়া সুলতানা সড়কে সম্প্রতি দুস্থ শিশু ও নারী-পুরুষদের শীতবস্ত্র ও কম্বল দিয়েছে পরিবর্তন ও শিশুকানন নামের দুটি সংগঠন। পরিবর্তনের সভাপতি নূরীন সুহাইলা আসজাদ, সমাজসেবক আবদুল কাইয়ূম, শিশুকাননের সৈয়দা ফরিয়া, জ্যোৎস্না আরিফ ও সৈয়দ আরিফ মুহাম্মদ দুস্থদের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন। বিজ্ঞপ্তি।