শীতবস্ত্র ও টাকা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল শুক্রবার দুপুরে ৭০০ গরিবের মধ্যে শীতবস্ত্র ও টাকা বিতরণ করেছেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাংসদ আলী আজম মুকুল। সরকারি এবং টবগী ইউপির চেয়ারম্যান কামরুল আহসান চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে এ কম্বল ও টাকা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিনের ইউএনও মোহাম্মদ মনির হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জাফরউল্লাহ চৌধুরী প্রমুখ।