শীতবস্ত্র-ওষুধ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে গতকাল শুক্রবার দুস্থ মানুষকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ এবং শীতবস্ত্র দেওয়া হয়েছে। সকালে উপজেলার রাতোয়াল চৌধুরীপাড়া গ্রামে দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ বাংলাদেশ ও হোপ ফর অল এই কর্মসূচির আয়োজন করে। ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেইথ বাংলাদেশের থেরাপিউটিক ইউনিটের প্রধান নবাগত দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন এই কার্যক্রমের আহ্বায়ক রওশন আরা শিখা। উপস্থিত ছিলেন ইউপি সদস্য শহীদুজ্জামান আকন্দ ও হাফিজা চৌধুরী। অনুষ্ঠানে প্রায় ৫০০ দুস্থ মানুষকে সেবা দেওয়া হয়।