শীতবস্ত্র পেল প্রতিবন্ধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে পাটেশ্বরী প্রতিবন্ধী কেয়ার সেন্টারের উদ্যোগে ১১০টি কম্বল ও ২৫টি সোয়েটার বিতরণ করা হয়। এ সময় ভূরুঙ্গামারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, পাটেশ্বরী প্রতিবন্ধী কেয়ার সেন্টারের সভাপতি আরিফুল ইসলাম, জলিল সরকার, শামীম হাসান, মঞ্জুর আলম, এ এস খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।