শীতবস্ত্র পেলেন আরও ৩৫৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বুধবার দিনাজপুর, গোপালগঞ্জ ও বাগেরহাটে বন্ধুসভার সদস্যরা ৩৫৫ জন দুস্থ মানুষকে শীতবস্ত্র দিয়েছেন।ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:বিরামপুর (দিনাজপুর): এক্স্ট্যাসি গার্মেন্টসের সহযোগিতায় দিনাজপুরের বিরামপুরে পলিপ্রয়াগপুর ইউনিয়নের চকহরিদাসপুর দক্ষিণপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা শীতবস্ত্র বিতরণ করেন। সদ্য ভূমিষ্ট শিশু থেকে ১২ বছরের ১৭৫ জনকে বিভিন্ন ধরনের শীতবস্ত্র দেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘তীব্র শীতে আপনাদের জন্য আমি কিছু করতে পারিনি, প্রথম আলো করেছে।’গোপালগঞ্জ: সদর উপজেলার বেদগ্রাম ও রঘুনাথপুর গ্রামের ১৩৫ জন দরিদ্র মানুষের মধ্যে দুপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই কার্যক্রমে সহযোগিতা করে পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান এক্সটাসি। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আ স ম আবদুল হক, জেলা আনসার কমান্ডার মুহমঞ্চদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন। বাগেরহাট: জেলার রামপাল ও মোরেলগঞ্জ উপজেলার দুটি গ্রামে সকালে ৪৫ জন দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়। এ কার্যক্রমে বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। সহায়তা অব্যাহত: দুস্থ ব্যক্তিদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের অর্থ ও শীতবস্ত্র সহায়তা অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত ত্রাণ তহবিলে জমা পড়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৬৮০ টাকা। এ টাকায় কম্বল কিনে দেশের বিভিন্ন এলাকায় বিতরণের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া তহবিলে জমা পড়েছে চার হাজার ৮৮১টি কম্বল, ৪৩৩টি সোয়েটার, ২১ বস্তা পুরোনো কাপড় ও ১৭০টি চাদর।গতকাল বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণরত ব্যাংকের সহকারী পরিচালক ২০১২ ব্যাচের পক্ষে তিন বস্তা পুরোনো কাপড় এবং আমরা ইতালি প্রবাসী বাংলাদেশির পক্ষে মারুফ হোসেন দিয়েছেন ১৭০টি চাদর। সহায়তা করতে চাইলে: সমাজের দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিলে শীতবস্ত্র প্রদান ও আর্থিক সহায়তা করতে পারেন। প্রথম আলো কার্যালয়ে ৮১৮০০৭৮-৮১ নম্বরে ফোন করে ট্রাস্টে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া পাঠাতে পারেন প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল হিসাব নম্বর; (২০৭.২০০.১১১৯৪) ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকায়। প্রয়োজনে প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ, মুঠোফোন-০১৯১৪৬০০৭৭০ এ যোগাযোগ করা যাবে।