প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার নীলফামারী, বরগুনা, শরীয়তপুর ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৯৫৫ জন দুস্থ মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর প্রতিনিধিদের তত্ত্বাবধানে বন্ধুসভার সদস্যরা এসব শীতবস্ত্র দুস্থদের হাতে তুলে দেন।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নীলফামারী: গতকাল সন্ধ্যায় জেলা শহরের কলোনি কমিউনিটি সেন্টারের সামনে ২০০ জন শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। একই দিন নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর মুক্তিযোদ্ধাসহ ৬৫০ জন দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।বরগুনা: গতকাল দুপুরে বরগুনা সদর উপজেলার খাজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৮০ জন দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইউব ইউসুফ, সমাজসেবক নিজাম উদ্দীন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার সদরের গোলবুনিয়া এলাকায় ৮৫ জন দরিদ্র নারী-পুরুষকে শীতবস্ত্র দেওয়া হয়। ত্রাণ কার্যক্রমে সহায়তা করেন বন্ধুসভার সদস্যরা। শরীয়তপুর: গোসাইরহাট উপজেলা সদরে গতকাল ৭৫ জন দরিদ্র মানুষকে কম্বল দেওয়া হয়। এ সময় শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম, বন্ধুসভার সভাপতি রতন কুমার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ফুলতইল্যাপাড়া, সাহাপাড়া, রাজাপাড়াসহ বিভিন্ন গ্রামে ৬০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।ঢাকা রোটারি ক্লাব, রমনা: শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা রোটারি ক্লাব, রমনা। গত শনিবার প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোরেরপাড় গ্রামে শীতার্ত মানুষের মধ্যে ১০০ কম্বল ও ১০ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় আনিসুর রহমান, বাকের আবুদুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।সহায়তা অব্যাহত: দুস্থ ব্যক্তিদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের অর্থ ও শীতবস্ত্র সহায়তা অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত ত্রাণ তহবিলে জমা পড়েছে ২০ লাখ ৮০ হাজার ৭৪০ টাকা। এ টাকায় কম্বল কিনে দেশের বিভিন্ন এলাকায় বিতরণের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া, তহবিলে জমা পড়েছে ছয় হাজার ৬৮টি কম্বল, ৪৩৩টি সোয়েটার, ২২ বস্তা পুরোনো কাপড় ও ১৭০টি চাদর। এ পর্যন্ত ১৩ হাজার ৬৫৬ জনকে কম্বল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।গতকাল খালেদা বেগম ১০ হাজার টাকা, সাফিনা হাসান আট হাজার টাকা, রেজা আহমেদ তিন হাজার টাকা দিয়েছেন। এ ছাড়া, ঢাকা ব্যাংকের হিসাবে একজন ৩৫ হাজার ৭৬০ টাকা, আরেকজন ১৬ হাজার টাকা, অন্য একজন দুই হাজার টাকা জমা দিয়েছেন।সহায়তা করতে চাইলে: সমাজের দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিলে শীতবস্ত্র প্রদান ও আর্থিক সহায়তা করতে পারেন। প্রথম আলোর কার্যালয়ে ৮১৮০০৭৮-৮১ নম্বরে ফোন করে ট্রাস্টে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া পাঠাতে পারেন প্রথম অলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল হিসাব নম্বর; (২০৭.২০০. ১১১৯৪) ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকায়। প্রয়োজনে প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ, মুঠোফোন-০১৯১৪৬০০৭৭০-এ যোগাযোগ করা যাবে।