শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৃহত্তর সিলেটের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন চেঞ্জ বিগিনস-এর উদ্যোগে গতকাল শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টায় মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ করেন মুন্সীবাজার ইউপির চেয়ারম্যান আবদুল মোতালিব তরফদার। উপস্থিত ছিলেন পিন্টু দেবনাথ, ব্যবসায়ী ইমন আহমেদ তরফদার, শিক্ষার্থী শাকিল, সোহাগ, বিশাল, রুমন, রাব্বি, সুমিত প্রমুখ।  কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি