শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দরিদ্র শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে যুক্তরাজ্য-প্রবাসীদের সংগঠন ‘জগন্নাথপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’। চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় সাত শ দরিদ্র মানুষকে ওই বস্ত্র দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবজিৎ সিংহ প্রমুখ।