শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনী গরিব মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র দিয়েছে। সখীপুর মুজিব ডিগ্রি কলেজ মাঠে ঘাটাইল সেনানিবাসের উদ্যোগে আট শতাধিক গরিব রোগীকে ওষুধসহ চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় এক হাজার মানুষকে কম্বল দেওয়া হয়। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. তৌফিকুল আলম এমপিএইচ অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম তদারক করেন।