শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিম ব্যাংকের সহায়তায় মুন্সিগঞ্জ প্রেসক্লাব গত বুধবার রাতে বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের ঘরে ঘরে কম্বল বিতরণ করে। শহরের হাটলক্ষ্মীগঞ্জ, সদর উজেলার কমলাঘাট বেদেপল্লির টেঙ্গর এলাকায় প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আজিজুল আলম, প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ও এনডিসি খালিদ মেহেদী হাসান দরিদ্র শীতার্তদের ঘরে গিয়ে শীতবস্ত্র কম্বল তুলে দেন।