শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরপাড়ের ৯২টি ব্র্যাক বিদ্যালয়ের প্রায় দুই হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ব্র্যাক তাহিরপুর কার্যালয়। গতকাল মঙ্গলবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, ব্র্যাক শিক্ষা কর্মসূচি তাহিরপুরের ব্যবস্থাপক রঞ্জন দাশ, ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম) রবিউল আলম ও সংগঠক সেলিম শিকদার উপস্থিত ছিলেন।