শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সেনাবাহিনীর ঘাটাইল এরিয়ার উদ্যোগে গতকাল রোববার দুপুরে জামালপুর সদর উপজেলার শরিফপুর উচ্চবিদ্যালয় মাঠে দুই হাজার ১০০ জন দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) মেজর জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ। এ সময় সদর দপ্তরের ৩০৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুদ্দিনসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।