শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিদ্যাবিল চা-বাগান এলাকায় গতকাল মঙ্গলবার প্রথম আলো শ্রীমঙ্গল বন্ধুসভার উদ্যোগে এক হাজার ৯০০ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণ করা শীতবস্ত্রের মধ্যে রয়েছে: ২৫টি কম্বল, ২৫টি চাদর, ৩০০টি জ্যাকেট, ১৫৫টি শার্ট, ২০০টি প্যান্ট ও এক হাজার ১৯৫টি সোয়েটার। এসব শীতবস্ত্র গত এক সপ্তাহে বন্ধুসভার সদস্যরা শ্রীমঙ্গলের বিভিন্ন পাড়া-মহল্লা ও দোকানে গিয়ে সংগ্রহ করেছেন। বন্ধুসভার শুভানুধ্যায়ী আশরাফুল আলম ও মাহফুজুর রহমানের সহায়তায় প্রত্যন্ত এলাকায় গিয়ে এগুলো বিতরণ করা হয়েছে।