শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে রেস ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে গতকাল সোমবার অর্ধশতাধিক দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক মো. সাইফুল হাসান, পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান, জেলা রেড ক্রিসেন্টের সহসভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত শনিবার শহরের জমিদার পাড়ায় পাঁচ হাজার দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।