শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া-বাঁশবাড়িয়া এলাকায় ৪০০ দরিদ্র ব্যক্তির মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার স্থানীয় কুলছুম বেগম প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক এবং ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. ফায়েকুজ্জামান তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহানন্দ ঢালি, বিদ্যালয়ের উপদেষ্টা বিষ্ণুদেব হালদার প্রমুখ। পিরোজপুর প্রতিনিধি