শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের উদ্যোগে গতকাল শুক্রবার চিম্বুক পাহাড়ের দরিদ্র ম্রো আদিবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদানে চট্টগ্রামের লায়ন্স ক্লাব সহযোগিতা করেছে।
সকালে ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী চিম্বুক পাহাড়ের ওয়াই জংশনে ও রামরি পাড়ায় শীতবস্ত্র বিতরণ এবং চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় জোন অধিনায়ক লে. কর্নেল ইরফানুল ইসলাম ও ম্রো সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, অতিদরিদ্র ৩০০ পরিবারকে কম্বল, ১০০টি জ্যাকেট ও নয় শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।