শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার এলাকায় নদীভাঙনকবলিত ও বেদে সম্প্রসায়ের চার শতাধিক দরিদ্র মানুষকে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। লৌহজংয়ের সন্তান মাহবুবে আলম নিজের টাকায় এই কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশীদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।  মুন্সিগঞ্জ প্রতিনিধি