শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের বিভিন্ন এলাকার আট শতাধিক শীতার্ত ব্যক্তির মধ্যে গরম কাপড় বিতরণ করেছে দ্য ক্লাইমেট রিয়েলিটি প্রজেক্ট বাংলাদেশ নামের একটি সংগঠন। গতকাল শনিবার সংগঠনের সদস্যরা সদর উপজেলার বিভিন্ন চরের ৬০০ শীতার্ত ব্যক্তির মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। গত শুক্রবার তাঁরা নাগেশ্বরীর আশার আলো পাঠশালার ৮০ জন প্রবীণ ও ২৮৩ জন ছিন্নমূল শিশুর মধ্যে কম্বল ও পোশাক বিতরণ করেন। এ সময় পলাশ আউয়াল, সালমান শাকিব, আনন দাস, আশার আলো পাঠশালার পরিচালক কুমার বিশ্বজিৎ বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন।