শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার নওগাঁর রানীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার সাংবাদিক মুরাদ চৌধুরী সেলিমের উদ্যোগে স্থানীয় গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় উপজেলার কালিগ্রাম ইউনিয়নের করজগ্রাম খানপুকুর বাজারে শীতার্তদের মধ্যে ১৫০টি কম্বল বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী, রানীনগর শেরেবাংলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখ্খর হোসেন খান পথিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন । বিজ্ঞপ্তি।