প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া ও বাঁশবাড়িয়া গ্রামে গতকাল শনিবার ৪০০ দরিদ্র শীতার্ত ব্যক্তির মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় কুলছুম বেগম প্রাথমিক বিদ্যাপিঠ মাঠে শীতবস্ত্র বিতরণ করেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশর (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আসাদুজ্জামান দুলাল তালুকদার, প্রতিষ্ঠাতা সদস্য মনিরা জামান, প্রধান শিক্ষক মহানন্দ ঢালি, উপদেষ্টা বিষ্ণুদেব হালদার, ডুমুরিয়ার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সুখময় বাইন, মালিখালীর ইউপি চেয়ারম্যান সুমন মণ্ডল মিঠু, সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন তালুকদার, টি জি মোস্তফা, কবির আলম তালুকদার, গোলাম মাওলা নকীব প্রমুখ। পিরোজপুর প্রতিনিধি।