শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব গতকাল শুক্রবার গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের মুক্তমঞ্চে ক্লাবের সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সুলতান উদ্দিন ভূঞা, গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মাছুমা হাবিব এবং কীটতত্ত্ব বিভাগের শিক্ষক আবুল মঞ্জুর খান।