প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডার্ড গ্রুপ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্প্রতি জামালপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ওই শহরের হাইস্কুল মোড়ের বাসিন্দা ইতেমাদ উদ দৌলাহ ও তাঁর স্ত্রী শিকওয়া নাজনীন এলাকার শীতার্তদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন। জেলা শহরের কলেজ রোড, বনপাড়া, দেওয়ানপাড়া, চন্দ্রা, পাথালিয়া ও নাওভাঙ্গাচরে এক হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।